× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবি

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হলেন প্রতিদিনের বাংলাদেশের আমান উল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম

বাকৃবিসাসের সভাপতি হাবিবুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ।  ছবি : কোলাজ, প্রবা

বাকৃবিসাসের সভাপতি হাবিবুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ। ছবি : কোলাজ, প্রবা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ সালের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক  আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. আমান উল্লাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ ফুয়াদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাবেক সভাপতি মো. হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর (দৈনিক মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী (জনবানী), কোষাধ্যক্ষ মো. লিখন ইসলাম (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক মো. রিয়াজ হোসাইন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো ফজলুল করিম সিয়াম (কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদা জাহান খুকী (আমার সংবাদ) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন গাজী (আজকের প্রবাহ)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- শাহীন সরদার (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক বাংলা), তানিউল করিম জীম (বাসস)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাফি উল্লাহ (দ্যা বাংলাদেশ টাইমস) এবং আশিকুর রহমান (সমকাল)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা