× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়নের দাবিতে জাবি ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মীদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মীদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আসন্ন কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক নেতাকর্মী।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা ত্যাগী ও নির্যাতিতদের সঠিক মূল্যায়ন করতে হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয় শাখায় কিংবা কেন্দ্রীয় ছাত্রদলের সংসদে একটি পরিচয় নিশ্চিত করতে হবে।

সমাবেশে শাখা ছাত্রদল কর্মী এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তানজিলা বৈখাশী বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে একটি নিষিদ্ধ সংগঠন প্রচার করছে যে আমরা জাকসু চাই না। আমাদেরকে অন্যান্য ছাত্র সংগঠনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা অবশ্যই জাকসু চাই; তবে সেটা যৌক্তিক সংস্কারের পর। ছাত্রদলের কমিটিতে যারা থাকবেন, তারাই যে জাকসু নির্বাচন করবেন, বিষয়টি এমন নয়। তাই কেন্দ্রীয় ছাত্রদলের উচিত রাজনৈতিক ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্বের ভিত্তিতে একটি কমিটি গঠন করা। ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করলে ছাত্রদলের রাজনীতিতে পরবর্তী প্রজন্ম নিরুৎসাহী হবে।’

ছাত্রদলের আরেককর্মী ও ৪১তম ব্যাচের শিক্ষার্থী জরজীস ইব্রাহিম আক্ষেপ করে বলেন, ‘শিবির সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ছাত্রদলের জ্যেষ্ঠ-ত্যাগীদের অবমূল্যায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। আমাদের সর্বশেষ ২০১৬ সালে আংশিক কমিটি হলেও আমরা অনেক পদ-প্রত্যাশীরা পরিচয়ই খুঁজে পাইনি। ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে বেশ কয়েকটি মতবিনিময় সভা করেছি। তবে আজ সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম পর্যন্ত যে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে তা আমরা সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করলাম। আমাদের হলে থেকে রাজনীতি করার কোনো ইচ্ছেই নেই। আমরা শুধু দুঃসময়ে যে কাজ করেছি, যে ত্যাগ স্বীকার করেছি তার মূল্যায়ন চাই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা