× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম

র‍্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের বহিষ্কার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত মোট ১১টি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় চুয়েটের ২৩ ব্যাচের (১ম বর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে উক্ত ঘটনায় অভিযুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিগুলোতে আরও বলা হয়, ছাত্র শৃঙ্খলা কমিটির ২৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে ওই ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই তাদের সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ধারা অনুযায়ী উক্ত শিক্ষার্থীরা চাইলে অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর ১৫ দিনের মধ্যে উক্ত শাস্তির বিষয়ে আপিল করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে তাদেরকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। মাদক ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসন শূন্য নীতিতে আছে। কাউকে এর সাথে জড়িত পাওয়া গেলে আমরা তার কঠোর শাস্তির ব্যবস্থা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা