× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়

আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২০ পিএম

আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চসংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট করা হয়। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগ থেকে মোট ৪৮টি টিম অংশগ্রহণ করে। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, এই আয়োজনটি মনে করিয়ে দেয় শহীদ আবু সাঈদ আমাদের কতটা জুড়ে রয়েছে। সেই স্মৃতিকে আঁকড়ে ধরেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করতে হবে। সুস্থ দেহ, সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ছাড়া তিনি আয়োজক কমিটিকে নারী শিক্ষার্থীদের জন্য শহীদ মায়শা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতেও অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক ইকবাল হাসানসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ৫১ একরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০ হাজার শিক্ষার্থী জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের নেতৃত্ব দেবে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে আমরা মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে বদ্ধপরিকর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা