× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩ পিএম

মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

গত ২ ডিসেম্বর সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আনন্দমুখর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ উম্মে সালমা রউফ, একাডেমিক পরিচালক জিয়াউন নাহার, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা