× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নপত্র ফাঁস

চবি সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম

চবি সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উড়োচিঠি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। ওই চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারসহ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগের সত্যতা পাওয়ায় পরীক্ষা স্থগিতের সুপারিশ করেন উপাচার্য।

বিভাগ সূত্রে জানা যায়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের ২৩ অক্টোবর। আজ ওই বিভাগের ৪১৯ নম্বর কম্প্রিহেনসিভ কোর্সের পরীক্ষা ছিল। এটিই এই বর্ষের শেষ পরীক্ষা।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে খাতা দিলেও আজকে খাতা দেওয়া হয়নি। পরে শিক্ষকরা এসে আমাদের জানান আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে তারা কারণ অবহিত করেননি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, চিঠিতে কারও নাম ছিল না। যেহেতু অভিযোগ ছিল, তাই আমরা সত্যতা নিশ্চিত করার জন্য বিভাগে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রশ্নপত্রের সঙ্গে অভিযোগে দেওয়া প্রশ্নপত্রের শতভাগ মিল পান। পরে পরীক্ষা কমিটি এই পরীক্ষা স্থগিত করে।

জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ জরুরি সিন্ডিকেট ডাকা হয়েছে। বিকেল পাঁচটায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের প্রেক্ষিতে একাডেমিক কমিটি পরীক্ষাটি স্থগিত করেছে।

প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারটি কর্তৃপক্ষের, এটি তারা তদন্ত করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা