× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৩৫ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার । প্রবা ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার । প্রবা ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ উদয়ন কনফারেন্স হলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠানের কর্মসূচি। 

এরপর ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। 

পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির প্রতিনিধি এবং নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ থেকে তোমাদের নবযাত্রা শুরু হলো, আগামী পাঁচ বছর তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি তোমরা প্রত্যেকেই মেধাবী, কারণ তোমরা একটি বৃহৎ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় সফল হওয়ার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। তোমাদের সেই মেধাকে চর্চা করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তোমরা কতদূর এগিয়ে যেতে পারবে সেটি তোমাদেরকেই নির্ধারণ করতে হবে এবং ভাবতে হবে। আমরা শুধু তোমাদের সহযোগিতা করতে পারবো, নির্দেশনা দিতে পারবো।’

উপাচার্য আরও বলেন, ‘সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। মনে রাখবে বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে।’ 

তিনি নবীন শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাহিরে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার আহ্বান জানান। 

অনুষ্ঠান শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা