× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১১:৩০ এএম

নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন

নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েটের) সপ্তম উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। সোমবার (২১ অক্টোবর ) বিকালে দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় তিনি বলেন, ‘আমি প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এ প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক। সকলের সহযোগিতা নিয়ে ডুয়েটকে শিক্ষা, গবেষণা এবং প্রকাশনায় বিশ্বের দরবারে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।’ এছাড়া তিনি ডুয়েটকে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা ও প্রকাশনায় এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। 

ডুয়েটের (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হক বলেন, সোমবাব রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক। তিনি একজন থার্মাল ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স ও এনার্জি এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ। এর আগে তিনি ডুয়েটের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হলের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক (ইঞ্জি.) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা