× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলকানন্দা স্কুল অব আর্টে ওরিগামি কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম

অলকানন্দা স্কুল অব আর্টে ওরিগামি কর্মশালা

অলকানন্দা স্কুল অব আর্টে একটি বিশেষ ওরিগামি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মশালায় হাতের দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটানোর মাধ্যম হিসেবে শিল্পের ভিন্ন এক ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। হাতে-কলমে শিশুদের শেখানো হয় কাগজ ভাঁজ করে শিল্পকর্ম তৈরির জাপানি পদ্ধতি ওরিগামি।

রাজধানীর শংকরে স্কুলের ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিল্পী আবু কালাম শামসুদ্দীন।

তিনি ওরিগামি শিল্পের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। শিল্পী হেলেনা আক্তার লাইজু ও শায়লা আক্তার সোনালী ওরিগামির জটিল পদ্ধতিগুলো সহজভাবে শিক্ষার্থীদের শেখান।

কর্মশালার মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ওরিগামির মাধ্যমে পাখি তৈরির প্রকল্প। শিক্ষার্থীরা তাদের হাতের কাজের মাধ্যমে সৃজনশীলতা ও কৌশলের মিশ্রণ ঘটিয়ে পাখির মডেল তৈরি করে।

কর্মশালায় শিল্পীরা বলেন, আজ শিশুরা যে কাগজের পাখি বানিয়েছে, এমন কাজের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে।

কর্মশালা শেষে প্রশিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী শামছুল আলম আজাদ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অলকানন্দা স্কুল অব আর্টের কর্ণধার উমা মন্ডল।

আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সজীব মন্ডল, সংযুক্তা রায় ও নিধি ভৌমিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা