× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৫ পিএম

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামীপন্থি বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামীপন্থি বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামীপন্থি বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে ছাত্রসমাবেশে রূপ নেয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘জঙ্গি সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে’, ‘মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’, ‘দালাল বিচারপতিদের অপসারণ করতে হবে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা ছাত্রলীগকে জঙ্গি সংগঠন দাবি করে বলেন, ‘বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ, যুবলীগসহ তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। খুন, গুম, নির্যাতন, লুটপাটসহ সব অপরাজনীতির চর্চা করেছে ক্ষমতায় থাকতে। যা একটি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। বাংলাদেশের মানুষ তাদের আর চায় না। তাদের নিষিদ্ধ করতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ ছাড়াও তারা বিচার বিভাগসহ সব স্তরে যারা আওয়ামী লীগের নৈরাজ্যের সহায়তা করেছে এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা