× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু আজ থেকে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১০:২৮ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে রবিবার (৬ অক্টোবর) থেকে। যা চলবে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত।

শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত ভর্তির বিস্তারিত তথ্যের জন্য এই লিংক-এ প্রবেশ করে ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি’ টি দেখার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩য় ও ৪র্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের এস.এস.সি সমমান ও এইচ.এস.সি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র চূড়ান্ত ভর্তির সময় স্ব-স্ব বিভাগে জমা প্রদান করবেন এবং মূল নম্বরপত্র জমাদানের পর 'স্বীকৃতি স্লিপ' সংগ্রহ করবেন। 

চূড়ান্ত ভর্তির সময় ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির জন্য প্রাথমিক নিশ্চায়ন পরবর্তী অবশিষ্ট ভর্তি ফি, ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগে যোগাযোগের মাধ্যমে প্রদান করবেন। যে সকল শিক্ষার্থী উল্লিখিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে পারবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫টি। বেরোবিতে ভর্তিতে প্রাথমিক ও চূড়ান্ত মিলে মোট জমা দিতে হচ্ছে ১১৯৩০ থেকে ১২৬৫০ টাকা।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা