× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২১:৩২ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ২১:৩৮ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অ্যাকাডেমিক কাউন্সিল। মঙ্গলবার (১ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি চট্টগ্রাম কলেজে দুই দফা হামলার শিকার হওয়ার অভিযোগ করে ছাত্রদল। হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেন ছাত্রদলের নেতারা। যদিও ছাত্র শিবির এ অভিযোগ অস্বীকার করেছে। এই কলেজে শিবিরের কোনো কমিটি অবশ্য প্রকাশ্যে আসেনি।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। গত রবিবার কলেজে এক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। সেখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, হল সংস্কারসহ পাঁচ দফা দাবির কথা জানান তারা।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাড়া শিক্ষার্থীদের অন্য দাবিগুলো ছিল– শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনো স্থাপনার নামকরণ, আওয়ামী সরকারের অপকর্মে জড়িত শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদানের ব্যবস্থা করা।

তবে ছাত্রদল নেতাদের অভিযোগ- বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার দখলে নিয়েছে ছাত্র শিবির। অতীতের মতো শিবির পরিচয় গোপন করে ক্যাম্পাসে তারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করাও ছাত্রদলের এই অভিযোগ অস্বীকার করেন। এর মধ্যেই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা