× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সমন্বয়সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিসপ্রধানের সমন্বয়সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুয়ায়ী শাস্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা