× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৭ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১২ এএম

নিহত ফাহিম আহমেদ পলাশ। ছবি : সংগৃহীত

নিহত ফাহিম আহমেদ পলাশ। ছবি : সংগৃহীত

বন্যাকবলিতদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ মারা গেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন পলাশের সহপাঠী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশিক সরকার।

এর আগে ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পলাশ। এ ঘটনায় চারজন আহত হন।

সহপাঠী আশিক সরকার বলেন, পলাশ এক সপ্তাহ যাবৎ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা