× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগের সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন না : দায়িত্ব নিয়ে ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৮:৫২ পিএম

ঢাবি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. নিয়াজ আহমেদ খান। প্রবা ফটো

ঢাবি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. নিয়াজ আহমেদ খান। প্রবা ফটো

দুর্যোগের সময় ফুল দিয়ে স্বাগত জানানোর বাহুল্য বর্জনের অনুরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপাচার্যের দায়িত্ব গ্রহণের আগে তিনি এ অনুরোধ করেন।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন না। দুর্যোগের সময় এ বাহুল্য বর্জন করবেন। আমি পেশাজীবী হিসেবে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা দলের নয়। এটা সবার বিশ্ববিদ্যালয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। এই বুড়ো বয়সে রাজনীতির সঙ্গে জড়িত হতে চাই না।’

অধ্যাপক নিয়াজ বলেন, ‘অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্যে রয়েছে। ক্যাম্পাসে ফিরে তারা যেন সুস্থভাবে আগের অবস্থায় ফিরতে পারে, সেজন্য প্রয়োজনে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।’

উপাচার্য বলেন, ‘দুর্যোগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ত্রাণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবার মাধ্যমে) শিক্ষার্থীরা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতে চালু রাখা হবে। প্রয়োজনে একাডেমিক কার্যক্রমের মধ্যে এ ধরনের কাজ অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটা দেখব।’

বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন, জানতে চইলে তিনি বলেন, ‘গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো এবং কীভাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএএস) শক্তিশালী করা যায়, তা নিয়ে কাজ করব।’

দায়িত্বে যোগদানের পর তিনি বন্যাকবলিতদের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সঙ্গে টিএসসিতে কুশল বিনিময় করবেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে যাওয়ার কথা রয়েছে উপাচার্যের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা