× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটের উপাচার্য রফিকুল আলমের পদত্যাগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২১:৫৫ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২২:০৮ পিএম

ড. মো. রফিকুল আলম। ফাইল ছবি

ড. মো. রফিকুল আলম। ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মো. রফিকুল আলম পদত্যাগ করেছেন। 

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মুহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উপাচার্য মো. রফিকুল আলম বিকালের দিকে আমাকে মোবাইল ফোনে কল দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে পদত্যাগ পত্রটি এখনও আমি হাতে পাইনি। তিনি বিশ্ববিদ্যালয়ে নেই। শহরে আছেন। সেখান থেকেই সেটা পাঠিয়েছেন। সেটা কিছুক্ষণের মধ্যেই হাতে পাব। এরপর ই-মেইলে পদত্যাগপত্রটি আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানান তিনি। 

এর আগে মঙ্গলবার সকালে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামের কাছে তিন দফা দাবি লিখিতভাবে জমা দেয় শিক্ষার্থীরা। উত্থাপিত দাবির প্রথম দফায় চুয়েটের বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং ছাত্রকল্যাণ পরিচালককে আগামী ১৪ আগস্টের মধ্যে পদত্যাগের দাবি জানানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা