বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৬:৩০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৭:২০ পিএম
অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ফাইল ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীসহ ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
রবিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
তিনি জানান, ৫ আগস্ট সরকার পতন হলে ওইদিন বিকালেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। ১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সামনে আসে।