× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি ও হাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৮:৩৬ পিএম

বেরোবি ও হাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান পদত্যাগ করেছেন। উভয়েই রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী ও হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান। 

এর আগে সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বেরোবির শিক্ষক, শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এছাড়াও হাবিপ্রবিতে রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন পদে থাকা আরও কয়েকজন শিক্ষক পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা