× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৬ ০৮:৫৪ এএম

কবিতা

সোনালী গাছ

পারভেজ আহসান


আঙিনায় সোনালী গাছ

সূর্যস্পর্শী

পাতার খাঁজে অবাক কারুকাজ

দ্যুতিতে অন্ধ চোখ


এ উজ্জ্বল গাছে কি ফুল ফোটে,

পাতা ঝরে চৈত্রের দুপুরে?


পাখিরা দেখে না পাতার বাহার;

 খুঁজে ছায়া-সবুজ তরল।




অবমূল্যায়ন 

মাহফুজা অনন্যা 


প্রেমিক একদিন বাজারে উঠল

মানুষ নয়, যেন নিলামে তোলা এক দুর্লভ দ্রব্য

তার গায়ে টাঙানো দামের ট্যাগ

ফর্সা রঙে ছাড়, চাকরিতে বোনাস, পোশাকে প্রিমিয়াম অফার।

পুরনো মাটির প্রদীপের মতো, যার আলোতে কোনো ব্র্যান্ড নেই,

শুধু আছে নিঃশব্দ জ্বলা তার দিকে সে তাকায় না! 

সে তাকায় পাশ দিয়ে চলে যাওয়া

ছয় ইঞ্চি হিলের শব্দের দিকে, যেন প্রতিটি টিকটিক শব্দ তার হৃদয়ের ওপর লেখা নতুন মুদ্রার ভাষা।

আমার হাসি তার কাছে এক অব্যবহৃত মুদ্রা

চলতি বাজারে যার কোনো মূল্য নেই।

আমার সরলতা অর্থনীতির পাঠ্যবইয়ে নেই বলে সে তাকে বিনিয়োগ ভাবতে শেখেনি।

সে একজন দক্ষ ব্যবসায়ী, ভালোবাসার ভেতরেও খুঁজে নেয় লাভ-লোকসানের হিসাব।

এই শহরে প্রেমিক বিক্রি হয়ে যায় রঙের কাছে, চাকরির কাছে, হিলের কাছে, একটা চকচকে মিথ্যার কাছে।



বাবাকে মনে পড়লে

জাহিদ আল হাসান 


বাবাকে মনে পড়লেই মনে হয়, 

পৃথিবীতে আমি ছাড়া কোনো মানুষ নাই

আমি ছাড়া সবাই মৃত 

যেন আর্কটিক মরুর বুকে আমি এক নিঃস্ব, অসহায় মানুষ 


বাবাকে মনে পড়লেই মনে হয়, 

আমার চোখের ভেতরে

বয়ে চলে ঝুঁকিপূর্ণ অ্যাঞ্জেল 

কান্না হয়ে ঝরে 

আমি শিশুর মতো কাঁদি

বুকের ভেতর তেড়ে আসে প্রশান্তের ঢেউ

ভাটার সাথে তলিয়ে যাই...


বাবাকে মনে পড়লেই 

আমার মনে হয় বাবা ছাড়া আমি এক গরিব ভিখারী

 মনে হয় বাবা থাকা সবাইকে ডেকে ডেকে বলি, 

বাবা বেঁচে থাকলে

মানুষ কখনও কখনও গরিব হয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা