× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্য পত্রিকার সাম্প্রতিকের ‘গল্প ও গল্পকার’ সংখ্যার মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৮:৪০ পিএম

সাহিত্য পত্রিকার সাম্প্রতিকের ‘গল্প ও গল্পকার’ সংখ্যার মোড়ক উন্মোচন

এই সময়ের প্রতিশ্রুতিশীল শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক ‘অনুপ্রাণন’। পত্রিকাটি সাম্প্রতিকের গল্প ও গল্পকার সংখ্যার (৪র্থ পর্ব) প্রকাশ করেছে। সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়েছে গত ১২ মার্চ রোববার বিকেলে, অমর একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (সংযুক্ত ছবিতে বাম দিক থেকে)  কবি, প্রাবন্ধিক এবং রম্য গল্পকার শফিক হাসান, খাতুনে জান্নাত, সাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী, সাহিত্যিক তানজিনা হোসেন, গল্পকার ফজলুল কবিরী, গল্পকার শেখ নাজমুল হাছান, সাহিত্যিক নূর কামরুন নাহার, গল্পকার ইশরাত তানিয়া, গল্পকার সোলায়মান সুমন, গল্পকার নূরুননবী শান্ত, কথাসাহিত্যিক মনি হায়দার, গল্পকার গোলাম শফিক, অনুপ্রাণন সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ, গল্পকার নূরুদ্দিন জাহাঙ্গীর, কবি ও  গল্পকার প্রত্যয় জসীম, গল্পকার সোহেল মাহরুফ, গল্পকার হাসান মাহবুব, গল্পকার শাহজামান শুভ, প্রাবন্ধিক আবু সাঈদ তুলু, গল্পকার বাসার তাসাউফ ও কবি সদ্য সমুজ্বল।  

ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপস্থিত থাকা সংশ্লিষ্ট বারোজন গল্পকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, গল্পকার ম্যারিনা নাসরীন, গল্পকার স্বকৃত নোমান, গল্পকার পিওনা আফরোজ, শিশুসাহিত্যিক বেণীমাধব সরকার, গল্পকার নভেরা হোসেন, প্রাবন্ধিক শিহাব শহীদুল, কবি বাবুল আনোয়ার, কবি ও সম্পাদক মামুন মুস্তাফা, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বপঞ্জয় চৌধুরী, কবি শাহেদ কায়েস, কবি হিরণ্য হারুন প্রমুখ। 

এসময় বক্তারা অনুপ্রাণনের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। সাহিত্য-সংস্কৃতি বিনির্মাণের ধারায় অনুপ্রাণন অনন্য উদাহরণ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তারা। অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ অনুপ্রাণনের বিষয়ভিত্তিক এই আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

পত্রিকাটি সংগ্রহ করা যাবে চলমান অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরে অনুপ্রাণনের ১৫ নম্বর স্টল থেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা