ধ্রুব এষ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৪:১৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬ ১৫:০৪ পিএম
অলংকরণ : হাসনাত মোবারক
শর্ট স্টোরি : ১
অমুক এআই দিয়ে কবিতা বানাচ্ছে।
অমুক এআই দিয়ে গল্প উপন্যাস বানাচ্ছে।
মাসুক ভাই অমুককে বলে ‘এমুক’।
এমুক এআই দিয়ে পোর্ট্রেট ড্রয়িং করছে।
এমুক এআই দিয়ে এমুককে **চ্ছে।
এই এমুকরাও এআই মাসুক ভাই।
ক্যামনে কও তো? পেসমেকারের মতো কিছু তারা লাগাইছে?
তারা সবকিছুই লাগায় মাসুক ভাই। সেইটা ব্যাপার না, তারা এআই। আর্টিফিসিয়াল ইডিয়ট।
শর্ট স্টোরি : ২
এই লেখাটা ফিগারেটিভ।
এই লেখাটা সেমি অ্যাবস্ট্রাক্ট।
এই লেখাটা সাররিয়াল।
এই লেখাটা অপ্ জনরার।
দৃষ্টিভঙ্গি। আর্টিস্ট সব লেখা আর্টমুড থেকে দেখে।
আর্টিস্ট বন্যজন্তুবাদী।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্যজন্তুবাদ একপ্রকার আর্ট ফর্ম।
শর্ট স্টোরি : ৩
ঢাকাই চলচ্চিত্রের প্রবল জনপ্রিয় কমেডিয়ান ছিলেন হাসমত। ‘হাবা হাসমত’ নামে ছবি হয়েছিল।
গোপন সূত্রের খবর, সিনেমার সেই হাবা হাসমতকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
হাবা হাসমত এখন ‘রূপসী বাংলার কবি’ জীবনানন্দ দাশকে নিয়ে উপন্যাস লিখছেন।