× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের শীষ

মোস্তাকিম ভূঞা

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫ পিএম

দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে ধানের শীষ। প্রতিনিধিত্বমূলক ছবি

দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে ধানের শীষ। প্রতিনিধিত্বমূলক ছবি

ধানের শীষ,

শুধু নির্বাচনী কোনো মার্কা নয়

চার কোটি মানুষÑ যারা দারিদ্র্যসীমার

নিচে বাস করে, জীবনমান উন্নত করতে,

যারা ক্ষুধার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে

ধানের শীষ, সেই সব মানুষের

ক্ষুধা থেকে মুক্তি, খাদ্য নিরাপত্তা

ও নিশ্চয়তার প্রতীক।

 

ধানের শীষ,

শুধু ক্ষমতায় যাওয়ার মার্কা নয়

ধানের শীষ, শহীদ জিয়ার স্বপ্নÑ

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও

খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে

সারা দেশে মাইলের পর মাইল

কোদাল হাতে খাল খনন কর্মসূচির

এক অসীম যাত্রার প্রতীক।

 

ধানের শীষ,

সংসদে উচ্চবাচ্য করার মার্কা নয়

ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিশীলিত বাক্যবাণ,

গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে,

মানুষের মুক্তির লক্ষ্যে

আজীবন স্বৈরাচার, জালিমের বিরুদ্ধে

আপসহীন লড়াইয়ের প্রতীক।

  

ধানের শীষ,

শুধু একটা নির্বাচনী ব্যালট নয়,

নির্বাচনের আগে কথার ফুলঝুরি নয়

কিছু মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতি নয়

ধানের শীষ, তারেক জিয়ার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন,

৩১ দফার বাস্তবায়ন, সবার আগে বাংলাদেশ ও

পরিকল্পিত দেশ গড়ার প্রতীক।

 

ধানের শীষ,

পোস্টার, লিফলেটের প্রাণহীন মার্কা নয়

দেয়ালে আঁকা গ্রাফিতির নির্বাক প্রতিবাদ নয়

ধানের শীষ, দিগন্ত বিস্তৃত ফসলের সবুজ মাঠ

কৃষকের মুখে এক ফালি হাসি,

আবহমান কাল ধরে চলে আসা

এ অঞ্চলের প্রধান খাদ্যশস্য

প্রাণ, প্রকৃতি আর জীববৈচিত্র্যের প্রতীক।

 

ধানের শীষ,

শুধু বিএনপির একার নয়

ধানের শীষ শুধু তারেকের নয়

ধানের শীষ আপনার, ধানের শীষ আমার

ধানের শীষ সমস্ত বাংলাদেশির

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা