× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিঁড়ি কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:৪২ পিএম

ধানসিঁড়ি কবিতা

টানাপড়েন

গোলাম কিবরিয়া পিনু

 

দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে

এক বিছানায় রাত কাটানোর পর,

পর হয়ে গেলে!

এরপর টানাটানি ও টানাপড়েন,

পুড়তে পুড়তে একে অপরকে

 পোড়ানোর সাধ!

 

একসাথে থাকতে গিয়ে উলটকম্বল

কতবার উল্টেয়েছো,

কতকিছু খুলে গিয়েছে,

উদোম হয়েছো!

ঘরবাঁধা অবস্থায়Ñ

আড়-লি পার হয়ে ঢাকনা খুলে,

ঢাকায় এসেছো!

ঘর ভেঙে ঘরের বাইরে যাওয়ার পর

 একটার পর একটা ভুল,

চুল খুলে বের হয়ে পড়ছে!

উকুন ছড়িয়ে পড়ছে!

 

আলাদা হলেইÑ

কাঠপিঁপড়ে হয়ে কোথায় না?

 কামড় বসাও!

ঘরের কথা ঘরে রাখো,

 ঘরের বাইরে চলে গেলেও

ঘরের কথা সাথে নিয়ে ছড়িয়ে দিও না!

 

একসঙ্গে থাকলে

মিলবিন্যাসসহ ছন্দ জেগে ওঠে,

আলাদা হলেই ছন্দের বিপর্যয়!

গলায় পরানো গহনা

 গহনঅরণ্যে কেউ কেউ ছুড়ে ফেলে!

একসঙ্গে থাকলে কেউ কেউ ফুল ফোটায়!

আলাদা হলেই কেউ কেউ হুল ফোটায়!

ঘরে আগুন লাগলে ঘর থেকে বের হয়ে বাঁচো,

 কিন্তু কারও ঘরে আগুন লাগাও না!

 

 

ম্যাজিশিয়ান

শফিক হাসান

 

ক্ষমতাধর ম্যাজিশিয়ান বোঝে

কীভাবে মুগ্ধ হয় আমজনতা

জানে না শুধু নিজেকে মুগ্ধ করতে

ম্যাজিকের ডাক পাড়তে পাড়তে

একদিন অদৃশ্য হয়ে যাওয়া শেখে

কেউই যখন ছুঁতে পারে না তাকে

জাদুকরের সকল জাদু ছিন্ন পাটাতনে

মুখ লুকায়, অশ্রু ঝরায় মহাশূন্যে।

 

 

মেঘের নীল খামে বৃষ্টির খেরোখাতা

শাহিদা সাথী

 

অনেকেই বলে

আমি নাকি আকাশ দেখি না!

লোকের কাঁচা ধানে মই না দিলেও

যা বলে বলুক, তাতে আমার কী ক্ষতি?

ওরা তো জানে না

রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর

মনে কপাট খুলে বেরিয়ে যাই মহাকাশের ছায়াপথে

আমার গল্প শোনে নিশাচর নক্ষত্রের দল।

সারারাত পেরিয়ে ভোরের পালকি চেপে

পৃথিবী জাগার আগে ফিরে আসি নিঃশব্দেÑ

 মনখারাপের বারান্দায়।

তারপরÑ

আমার যত বেদনার গান লিখে রাখে

 মেঘের নীল খামে বৃষ্টির খেরোখাতা।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা