পঙ্কজ শীল
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১২:০৮ পিএম
পাতার শিরা ধরে ছড়ায় অদৃশ্য শব্দ
নিঃশ্বাসের গন্ধে ভেসে আসে ঋতুর ছায়া।
প্রতিটি রেখা যেন সময়ের অচেনা হাতের ছোঁয়া,
শীতল বাতাসে ল্যাপটপের ঝিকিমিকি স্মৃতি।
হৃদয়ের ছায়াপথে ঢেউ তোলে নীরবতা,
অদৃশ্য কলমে লেখা ব্যথার গল্প।
পাতার কোমল তলে লুকায় পুরনো স্বপ্ন,
যেখানে অল্প আলোও বিষণ্নতা ছুঁয়ে যায়।
নিঃশ্বাসে ভরা পাণ্ডুলিপি পড়ে থাকে ধ্বনির আকারে,
শব্দের নদী বয়ে নিয়ে যায় সময়ের অন্তহীন গুহায়।
উপেক্ষিত ক্ষণগুলোও হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী,
পাতায় সঞ্চিত প্রত্যেক নিঃশ্বাস যেন কবিতার ছায়া।
এবং জীবনের চূড়ান্ত নিঃশ্বাসও বাধা পড়ে সেখানে, চুপচাপ।