রাজিয়া সুলতানা ঈশিতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:৩৪ এএম
হেমন্ত এলেই আমার ভয় হয়
চিরন্তনী কান্না পায়,
অমোঘ সম্মোহনের সায়রে
ভালোবাসা জাগে শরীরে,
নির্বাপিত কিংবা প্রজ্বলিত দিনপঞ্জি
পাড়াগাঁয়ে নবান্ন আর শীতকাল,
টুপটাপ শিশিরের শব্দ এবং
ব্যক্তিগত রণনের মৌসুমি আঁতাত,
ম্যাপল লিফ কিংবা পাতাবাহারে
পঙ্ক্তি মালাদের থরে থরে সাজানো,
যৌবনের ধাক্কা এসে কৃষ্ণচূড়া ফোটালো,
জারুল মেলে দিলো শতদল।
এমনই ঘুমঘোর মনোহরে
একদিন কেটে গেলো তান,
ভৌকাট্টা ঘুরি উড়ে গেলো কার
নিদারুণ আবেশে—
সেই থেকে চেয়ে আছি নীল আকাশে
ফের যদি ভুল করে উড়ে আসে বাতাসে
সেই থেকে চোখ তার দিগম্বর।