× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো থেকো

মনিজা রহমান

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম

ভালো থেকো

আম্মার সুতির শাড়ির ভাঁজে ভাঁজে তোমাকে রেখে এলাম

বাঁধানো আয়াতুল কুরশির ফ্রেমে তোমাকে রেখে এলাম

তোমাকে রেখে এলাম আব্বার পুরনো ডায়েরিতে

তোমাকে রেখে এলাম পুকুরের স্বাধীন মাছেদের কাছে

তোমাকে রেখে এলাম সজনে ফুলে আর মৌচাকের মোমে

তোমাকে রেখে এলাম তালশাঁসের অরগানিক পবিত্রতায়

আশ্বিনের দুপুরে উড়ন্ত মেঘের ছায়ায় তোমাকে রেখে এলাম

রিকশার জ্যামে আর স্কুলের জাতীয় সংগীতে তোমাকে রেখে এলাম

হাতিরঝিলে ভেসে থাকা কচুরিপানায় তোমাকে রেখে এলাম

স্মৃতিসৌধের রৌদ্র-চুম্বনের চূড়ায় তোমাকে রেখে এলাম

শহীদ মিনারের প্রতিটি ধাপে তোমাকে রেখে এলাম

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইয়ের প্রচ্ছদে তোমাকে রেখে এলাম

লালন ভাটিয়ালি রবীন্দ্র ও নজরুলের মীড়ে তোমাকে রেখে এলাম

সংসদ ভবন, স্টেডিয়াম, কৃষকের দুই চোখে তোমাকে রেখে এলাম

হর্ন আর হইচই, মিছিল আর সমাবেশের জিম্মায় তোমাকে রেখে এলাম

অজস্র মানুষের স্বপ্নে তোমাকে রেখে এলাম

উর্বর ধান-রোদে তোমাকে রেখে এলাম,

তোমাকে রেখে এলামÑ শরতের নরম কাশফুলে

আবার দেখা হবে,

ভালো থেকো তুমিÑ বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা