গাউসুর রহমান
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৩৯ এএম
বৃষ্টিতে ভিজলেই এক পশলা প্রেম
আমাকে জড়িয়ে ধরে,
হৃদয়ের ঘণ্টা বাজতে থাকে
কাছে চাই তখন তোমাকে।
চোখের জল অশ্রুবিলাপে মাতে
কত মুদ্রা জমা হলো হৃদয় খাতে
ছায়াবৃত তোমাকে আমার শরীর মনে ডাকে
তুমি তখন সংশয়ের ধোঁয়ার পাঁকে।
তোমার শরীর মনে রয়েছে অমোচনীয় দাগ
আজকাল তোমার শরীর মনের সঙ্গে রয়েছে আমার কত না ফাঁক,
শরীর মনের ব্রিজ ভেঙে গেলে
দ্বিধা সংশয় সেখানে ডানা মেলে।
ফাঁকা দুঃখগুলো বাঁকা হতে থাকলে
আমাকে তাহলে কোথায় রাখলে?
গাঢ় খরতাপেও আমি আঁধারের মিছিলে
জ্যোৎস্নার আলোতে তুমি আমাকে কীভাবে দেখিলে?