রায়হান উল্লাহ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৩৭ এএম
রাতের আকাশ মেঘময়
বেদনারা ফিসফিস করেÑ
কী যেন এক অজানা ভয়
অমানিশার বেভুল সুরে।
দেশ কেঁদে যায় মমতায়
স্তুতির আঁধার করিডোরেÑ
আলোর হাতছানি পাথেয়
বিস্মৃতির সংসার চরে।
ব্যথার মেঘমালা ত্বরায়Ñ
ভাতের কথামালা জড়ায়।