হেনরী স্বপন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৩২ এএম
আবাসিক রুমের মতো
তোমার বিছানায় লেগে থাকা ঘ্রাণ,
যুগল নিঃশ্বাসে প্রতিধ্বনির
ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরা গোঙানির ঢেউয়েÑ
জাঙালিয়ার দুপাড় ভাঙে
পেন্টিংয়ের মতো বিচিত্র কোলাজ যেন
উজ্জ্বলতার খোঁজেÑ
চোখ বুজে শুয়ে থাকা,
ঘুমিয়ে যাওয়ার ভয়ে মৈথুনের ক্যান দেখি;
তোমার একাকিত্বের আগলে রাখা
নিরিবিলি ব্যথা,
বুকের ভেতর বর্ষামুখর একা।