× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাহাকার ভূমি

শামস আরেফিন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ১২:৫২ পিএম

হাহাকার ভূমি

পৃথিবীর হাহাকার নামের ভূখণ্ডে সভ্যতা শহীদ হলো!

গাজা, রাফা-রামাল্লায় মানবতার বিবেক লুটিয়ে পড়লো

রসায়নের রান্নায় নিষ্ঠুর সাম্রাজ্যবাদী হায়নাও এলো

জায়নবাদের আজ তাঁবেদারি করে কোন জাতি বলো?

 

শিশুরা খোদার কাছে বিচার চেয়েও ক্লান্ত হারিয়েছে কথা

স্বজাতি বুঝবে বলো, না ফোটা হৃদয়ে আজ গভীর ব্যথা?

ফিলিস্তিন ফিলিস্তিন বলে যারা প্রতিদিন ঘাম ঝরায় দেখোÑ

তাদের বিবেক সত্যি এতটুকু কাঁপে বলো?

 

অচ্ছুত আরব-তুমি তোমার বাঁচার নেই কোনো অধিকার

যার সিংহ সুরায় ডুবে, বিলাসী শরাবে যে পথ হারায়

বৈশ্বিক মীরজাফর হয়ে যে আরব ডোম হয়ে দাঁড়ায়

সে অভিশপ্ত জাতিকে ফেরাবে বলো কাদের সহায়তায়?

 

তোমার বাতাস প্রাণ ঐশ্বর্য তোমার সাথে প্রতারণা করে

ভ্রাতৃঘাতী ইতিহাস তোমার বিতর্ক কেন উস্কে দেবে বলো?

তোমাকে নিয়ে রুটির প্লেটে নিয়মিত চলে দুস্থ রাজনীতি!

সেমেটিক শয়তানি হাসি থামাতে পারে না ধর্মীয় সম্প্রীতি!

 

ফুলকলি রসায়নে পোড়ায় মানবতার ফেরিওয়ালা কামে

নিষ্পাপ ফেরেশতারা জায়নবাদ ঠেকাতে ময়দানে নামে

জাতীয় বেইমানÑদেখো সিংহাসন রাখতে চায় ঘামে!

প্রতিবন্ধী বিবেক নিয়ে কি লড়াই করবে বলো শামে!

নপুংসক ঐতিহ্য নয় মূলত নিজেই তুমি কাপুরুষ বলে

আজও তোমার বর্তমান, ভবিষ্যৎ ও স্বপ্ন হরণ চলে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা