× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

মায়ের গর্ভ আমাকে ডাকে

মাহী ফ্লোরা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:০৮ এএম

প্রবা গ্রাফিক্স

প্রবা গ্রাফিক্স

মৃতরা ডাকলে এত বেশি ভুলে যাই সব, আমার ঘড়িতে দেখা হয় না সময় কত, আসলে কটা বাজে!

ভাবতেই পারি না একদিন আমার বাবা আর থাকবেন না, এই ঘরে তিনি এসে বসে ছিলেন তিতির পাখির মতো, অসম্ভব ইচ্ছে নিয়ে তাঁর সব থাকাকে না থাকায় বদলে দিয়েছিলেন। আমি কি তখন গভীর রাতকে সময়ের বিপরীতে দেখবো? স্থবিরতাকে আমি এত ভালবাসি। আমি কি পাখিদের উড়ে যেতে দেখে প্রশ্ন করবো না, তারা কেন আসে, কেন চলে যায় গভীর থেকে আরো বেশি সময়ের গভীরে!

অথচ স্বপ্নের ভেতর আমার মায়ের গর্ভ আমাকে ডাকে, মনে হয় ডাকেÑ

চলো আরেকবার বীজ হয়ে জন্মাই, সবুজ পাতা হয়ে বেঁচে যাই মৃতদের মাঝে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা