× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

আসা যাওয়া

সালেহীন শিপ্রা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:১৭ পিএম

আসা যাওয়া

ও পালকসুন্দর পাখি,

উষ্ণতার দিকে দেখি

তোমার সহজ যাতায়াত!

এদিকে রাস্তার সকল স্টপেজে

আমি অস্তাচলের কথা ভাবি!

অসরল, অমসৃণ

এ জীবনের ব্যঞ্জনাসমূহ নিয়ে

ডুবে আছি যে শীতের সন্ধ্যায়

সমবায় অফিসের উঠোনের রোদ

তার দেখা কখনোই পায় না।

শুধু

ঘোর কেটে গেলে পৃথিবী দাঁড়ায় সামনে,

বোধগম্য হয়ে ওঠে তোমাদের ভাষা!

জীবনের দৈর্ঘ্য আর পরিসীমার

যে কোনো বিন্দুতে তাই মনে হয়,

‘কেন এলে?’

না এলেই ভালো হতো

যাওয়া বলে থাকত না কিছু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা