× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

শীতকাল আমার নিয়তি

ইরাজ আহমেদ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:১৬ পিএম

গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ

চাটাইয়ে বসে তাস বাঁটতে বাঁটতে হঠাৎ শীতকাল এসে গেল।

আমরা চারজন বিস্মিত হতে শিখে তাকিয়ে দেখি

আমাদের হাতে তাসের বদলে ধরা

 

নৈঃশব্দ্য

        কুয়াশা 

       আর কিছু ঝরা পাতা।


ঘরের ভিতরে উল্টানো মদের গ্লাস,

নিভু নিভু হ্যারিকেন,

জ্বলন্ত সিগ্রেট;

আমাদের নিয়তির মতো কী দারুণ বিষাদে

তাসের রাজা-রানী আর গোলাম বদলে গিয়ে শীত হয়ে ঝরে পড়ছে।


আমাদের আঙুলের নখ নীল হয়ে গেছে

চিবুকে শীতের রাত্রি পুড়ে যাচ্ছে পৃথিবীর সব ঠান্ডা হাওয়ায়।

ঘর থেকে বের হয়ে আসি চারজন,

বাইরে মৃত জোনাকি পোকার মৃতদেহে খসে পড়ছে নক্ষত্রের আগুন।

আমরা দাঁড়াই একটা মৃত কুয়ার পাশে।

বহুকাল আগে থেকে

জল নেই

           তৃষ্ণা নেই যার।

আকাশে সবুজ ধরনের চাঁদ

বনাঞ্চল মৃত বরফের আচ্ছাদনে

আমার মায়ের ঠান্ডা হাতের মতো শীতকাল নেমেছে চারপাশে।


আমাদের পেছনে পড়ে থাকে উল্টানো মদের গ্লাস,

নিভু নিভু হ্যারিকেন,

জ্বলন্ত সিগ্রেট।


আহত শরীর ঘিরে ওড়ে

নৈঃশব্দ্য

        কুয়াশা

      আর কিছু ঝরা পাতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা