কবিতা
গাউসুর রহমান
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ০৯:০৭ এএম
আমার কিছুই আমি জানি না
বাতিজ্বলা নগরের ভাষা জানি না
কোথায় ধূম্রজাল, কোথায় হাওয়ার সংকট
কোথায় ঘাসফুল, কোথায় হুতোম প্যাঁচা জানি না তো কিছুই।
একবার মনে হয় নগরের পথ ছেড়ে অরণ্যের দিকে হাঁটি
তাহলে জীবন হবে প্রাণময়, সুন্দর, পরিপাটি
আর একবার মনে হয় নগরের ফোয়ারার দিকে তাকিয়ে থাকি
ফ্যান্টাসি কিংডমে গিয়ে নগরের শিশুদের আনন্দ দেখি।
কখনো আবার ছায়াচ্ছন্ন স্মৃতি নিয়ে থাকি
সাদা সাদা নদীর ঢেউয়ের ছবি আঁকি,
আবার মনে হয় দু’হাতে মুখ ঢেকে বসে থাকি,
জীবনের কাছে কীইবা আছে পাওয়ার বাকি?