× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধ্বংস হতে এসেছি পরাজিত নয়

আরিফ মঈনুদ্দীন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২ এএম

ধ্বংস হতে এসেছি পরাজিত নয়

আমি ধ্বংস হতে এসেছি পরাজিত হতে নয়

পরাজিত হওয়ার প্রশ্নই ওঠে না

মৃত্যুকে মেনে নিলে, ধ্বংসকে মেনে নিলে

হাতের মুঠোয় এসে যায় মুক্তির যাবতীয় কলাÑ

কোন দিকে যাবÑকোন গোপন কুঠুরিতে

জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে যাব দুর্বার

দুর্বিনীত মাথা উঁচু করে সত্যের সপক্ষে

আকাশে উড়িয়ে দেব বজ্র উচ্চারণ


যা-কিছু বলারÑকঠিন সত্যের পথে চলার

যত জঞ্জালÑমাড়িয়ে যাওয়ার

যত গুজবÑউড়িয়ে দেওয়ার

যত বাধাÑউপেক্ষা করার

নীতি-নৈতিকতাহীন যত আদমসন্তানÑশিকলে বন্দি করার

যত চাটুকার-বাটপাড়-মোসাহেবÑঘৃণাভরে থুতু দেওয়ার

এই আমার অব্যর্থ প্রত্যয়

নিজের ভেতরে জেগে ওঠা স্বপ্নের

হঠাৎ সশরীর উত্থান


সব বাধাকেÑকাঁটাতারের বেড়াকেÑনির্মম বুলেটকে

আপাত সিসাঢালা প্রাচীরকে চুরমার করে দাঁড়িয়ে গেছে

মহান মুক্তির অন্যতম অগ্রদূত

কাতারবন্দি যোদ্ধার আগুনঝরা অবয়ব

সব অনিয়ম অন্যায় গুঁড়িয়ে দিয়ে

এবার সুন্দর নির্মাণের পালা

এভাবেই মৃত্যুকে মেনে নিলে

মানুষ ধ্বংস হয়, পরাজিত হয় না

পরাজিত পৃথিবীর ভাষাÑঅদৃশ্য হাহাকারে ভরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা