× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি লাগবে পানি

সেলিম মাহমুদ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ০৮:৪৩ এএম

পানি লাগবে পানি

মুগ্ধ তুমি অনাবিল শান্তির সপক্ষে

স্বাধীনতার বীজ বপনে কত যতনে

মায়ের আঁচল বিছিয়ে রেখে গেছোÑ

নিরাপদ দেশের প্রাণভরে নিঃশ্বাসের

আর শত নদীর টলটলে জলরাশি

সুপেয় পানির তৃষ্ণা জাগ্রত জনতার তৃষ্ণা

আর পদ্মা মেঘনা যমুনার ঠিকানার নিরাপত্তা

আমাদের তিস্তা-জনপদের ফসলি জমির সেচের অধিকার

যে জলের কূট রাজনীতিতে তিস্তা-ধরলার

সমবণ্টনের কোপানলে সেচের অভাবে

জলের অভাবে ধানিজমি ক্রমে কমেÑ

মরু-রূপান্তরে সম্পন্ন কৃষক হয়

রিকশাচালক কিংবা নগরে শহরে মুটেমজুর।

মুগ্ধ, তুমি তাদের নদীপ্রবাহের ন্যায্য হিস্‌সার

জোর আওয়াজের লাল মওলানার ফারাক্কার লং মার্চের

ব্যানার-ফেস্টুন, লালসবুজ পতাকার রক্তমাখা

অঙ্গীকারের পানি দিয়েছোÑ

যেন তা বিদ্রোহে বিপ্লবে নতুন স্বদেশের

নয়া স্বাধীনতার রক্তপ্লাবিত ইশতেহার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা