শতাব্দী জাহিদ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১১:০০ এএম
বসন্ত আসবে বলে, অপেক্ষার শ্লোক জপছি-
ভিনদেশি ছন্দে–
দেবদারুর চূড়ায় বাবুই গড়ামির শিল্পে;
চোখে ওত পেতে আছি–
বিড়ালের লাফে।
ও কি! বসন্ত এলে নিজের ছায়ার বদলে
সূর্যের মুখোমুখি–
বাবুইয়ের ঠোঁটে ফণা তুলে আছে
মরুর বালির ঢেউয়ের সাপ;
শোবার ঘরে উঠছে–
মার্কিন ল্যাবের পলাতক শকুনের পাখনা।
আমার অপেক্ষার বাগানজুড়ে বসন্ত এসেছে
বাতাসের মুখোমুখি
বিষাদের ফুল উঠেছে তোমার মুখের আদলে।