পিয়াস মজিদ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১০:৪৮ এএম
মারাত্মক গরম
চুরিবাটপারি-খুনখারাপির মধ্যে
০১টাই ভালো খবর
০৪দিকে আম পাকছে
আমের গন্ধে এখনও বাড়ছে
মির্জা গালিবের মিষ্টি ক্ষুধা!
সকালবিকাল বিক্রম সিং খাঙ্গুরা:
‘কিছুই তো হলো না...’
কিছু তো হলো
হঠাৎ ঝড়ে
ছাতা উড়িয়ে নিল!
আমার অপরাধী সিক্ততা ছুঁতে চাইছে
তোমার জ্বরে পোড়া
পৃথিবীর সব হাসপাতালের দরজা।