× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারি : সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২১:৪০ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২১:৪৭ পিএম

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সংগৃহীত ফটো

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সংগৃহীত ফটো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা নিয়ে মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

সিআইডি সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে রুহুল কুদ্দুস কাজলকে তোপখানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনা কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনের বিরুদ্ধে শুক্রবার শাহবাগ থানায় মামলা হয়। মামলার এক নম্বর আসামি স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।  দুই নম্বর আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা