× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, পুলিশ সদস্যসহ আসামি ১২

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৮:৩১ পিএম

জীবন নাহার। প্রবা ফটো

জীবন নাহার। প্রবা ফটো

বগুড়ায় গৃহবধূ জীবন নাহারকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ সদস্যসহ ১২ জনের বিরুদ্ধ মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) রাত ২টার দিকে বগুড়া সদর থানায় গৃহবধূর স্বামী মো. পলাশ বাদী হয়ে মামলা করেন।

মামলার নামীয় আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার রাজাপুরের কুটুরবাড়ি গ্রামের ইজার আলীর ছেলে ও ঢাকা মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্য আবেদুর রহমান, তার দুই ভাই বিপ্লব ও জহুরুল এবং জহুরুলের ছেলে কনক।

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।

এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে বাড়ির সামনের দুই শতক জমি নিয়ে ১৫ বছর ধরে মামলা চলছে পলাশের। এ নিয়ে ঢাকায় পুলিশে কর্মরত আবেদুর ছুটি কাটাতে বাড়িতে এলে সব সময় হুমকি দেয়। গত বুধবার সকালে ধান কাটা তিন শ্রমিককে খাবার দিয়ে পলাশের স্ত্রী জীবন নাহার বাড়ি ফিরছিলেন। এ সময় আবেদুরসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক জীবন নাহারকে ধরে আমবাগানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী পলাশ বলেন, ‘কোনো কারণ ছাড়াই মাত্র দুই শতক জমির জন্য আমার স্ত্রীকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। পুলিশ সদস্য আবেদুর তার চাকরির প্রভাব খাঁটিয়ে আমাদের হেনস্থা করে আসছিল। জানিনা এখন সঠিক বিচার পাব কি-না।’

বগুড়া সদর থানার পরিদর্শক বলেন, ‘গৃহবধূ জীবন নাহার হত্যাকাণ্ডে পুলিশ সদস্যসহ চারজনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা