× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারি চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার এক

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪০ পিএম

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশুকে নির্যাতন। প্রবা ফটো

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশুকে নির্যাতন। প্রবা ফটো

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে নির্যাতন মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। সেই মামলায় লতিফ খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, গত রবিবার রাতে সুপারি চুরির অভিযোগে লতিফ খান ও তার সহযোগীরা বাবুল হাওলাদার ও তার ছেলেকে ঘর থেকে ধরে নিয়ে যায়। এরপর উঠানে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দুজনের উপর নির্যাতন চালিয়ে শিশুর মাথার চুল কেটে দেয়। এরপর তাদের সারারাত ওই গাছের সঙ্গে বেঁধে রাখে। পরদিন সকাল ১০টার দিকে নির্যাতনকারী লতিফ সাদা কাগজে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

বাবুল হাওলাদার বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে সুপারি চুরির মিথ্যা অভিযোগ তুলে বাড়ি থেকে ধরে নিতে আসে। আমি প্রতিবাদ করলে আমাকেও ধরে নিয়ে যায়। লতিফ খানের বাড়িতে নিয়ে আমাদের শিকলে বেঁধে রাতভর মারধর করে। সকালে সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা