× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ০০:৪০ এএম

পিচ্চি রাজা। ছবি: সংগৃহীত

পিচ্চি রাজা। ছবি: সংগৃহীত

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

এডিসি জুয়েল রানা জানান, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা