× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লবীতে শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ২২:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনার পর আত্মগোপনে থাকলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করেছিল পুলিশ।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা ওই এলাকার আব্দুল হান্নান মোল্লার মেয়ে। অভিযুক্ত সোহেল রানা ওই পরিবারের পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর থেকেই সোহেল রানাকে ধরতে অভিযান শুরু হয়। প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আটক স্বপ্নাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যক্তিগত বিরোধ, পারিবারিক কলহ বা অন্য কোনো বিশেষ কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখা (এসবি) ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা