× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলাচিপায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৭:০৬ পিএম

আপডেট : ১৫ মে ২০২৬ ১৭:০৬ পিএম

পুলিশের হাতে আটক চার মাদক কারবারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের হাতে আটক চার মাদক কারবারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১৫ শত পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রোকেয়া বেগম (৪৭), মো. ইমন মিয়াজি (২৩), মো. রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও মো. শাকিল সরদার (১৯)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে শুক্রবার সকাল ১১ টায় একটি সংবাদ সম্মেলনে ঝিলন সিকদার জানান, উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার এলাকায় মিজানুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল।

সম্মেলনে তিনি আরও বলেন, এসময় ওই বাড়ি থেকে ১৫শত পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ২৯০ টাকাসহ চারজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে এবং আটককৃতদের গলাচিপা থানায় পাঠানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে। এলাকায় ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ঝিলন সিকদার বলেন, সারা দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। তার অংশ হিসেবে এ অভিযান। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা