× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কথিত কোবরা গ্রুপের প্রধান গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ মে ২০২৬ ২২:০৫ পিএম

কোবরা গ্রুপের প্রধান মোহাম্মদ সুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোবরা গ্রুপের প্রধান মোহাম্মদ সুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরে চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কথিত কোবরা গ্রুপের প্রধান মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহরের জলেশ্বরীতলা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা জানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পরের দিন বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জেলা ডিবি বিষয়টি নিশ্চিত করে জানায়, সুমনের নামে মাদক, ছিনতাই, হত্যা ও মারামারিসহ অন্তত আটটি অভিযোগে মামলা বিচারাধীন। তার কাছ থেকে ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

ব্রিফিংয়ে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনি ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কোবরা গ্রুপ নাম দিয়ে  সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন সুমন। তার নেতৃত্বে চক্রের সদস্যরা চাঁদাবাজি, মাদক কারবার ও ভীতি প্রদর্শন করতেন।

সুমন অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। তার কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধ হলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাতেন, বলেন ওসি ইকবাল বাহার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার (সুমন) বিরুদ্ধে। পাশাপাশি মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তিনি জড়িত, যোগ করেন তিনি।

কথিত কোবরা গ্রুপের কর্মকাণ্ড নিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, চক্রটির সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। কেউ মাদক কারবার নিয়ন্ত্রণ, কেউ চাঁদার টাকা আদায় করতেন। কেউ আবার এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। চক্রপ্রধানকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা