পেকুয়া প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৭:৫৯ পিএম
পুলিশের হাতে আটক ৩ মাদক কারবারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার পেকুয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চৌমুহনী মোড়ে মৌলভি নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে রবিবার রাতে এ অভিযান চালানো হয়। পেকুয়া থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই মো. সাজ্জাদ চৌধুরী জানান, অভিযানে সন্দেহভাজন তিনজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০), তার স্ত্রী নুর জাহান (৩৫), অপরজন একই উপজেলার হোয়াইক্যং উত্তর পাড়া এলাকার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১)।
এসআই আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।