প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৫০ পিএম
গুলশান থানা। ছবি: সংগৃহীত
ঢাকার গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামের এক বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মঙ্গলবার সকালে মৃত অবস্থায় তাকে নেওয়া হয় বলে জানিয়েছের পুলিশ।
ওই নারী বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে ফোন পেয়ে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন।
তিনি বলেন, “আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়। আমি ও আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছি।”
ঘটনাস্থল থেকে উপ পরিদর্শক (এস আই) হালিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ওই নারী কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”