× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবক খুন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ১৬:৫৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।

নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে হিজলীয়া দক্ষিণপাড়া মসজিদের পাশে একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিন বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা