× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী আটক

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৪ পিএম

 ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী। ছবিঃ প্রতিদিনের বাংলাদেশ

ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী। ছবিঃ প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।

এর আগে সোমবার রাতে শ্রীবরদী পৌর শহরের ব্র্যাক অফিস রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন— শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৫২) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।

পুলিশ জানায়, রেজাউল করিম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন এবং সেখান থেকেই ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা