× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দামান সাগরে ট্রলারডুবি

মানবপাচারকারী চক্রের ৩ সদস্য আটক

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৬:১১ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ১৬:১৯ পিএম

মানবপাচারকারী চক্রের এক সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানবপাচারকারী চক্রের এক সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

 শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

আটকরা হলেন- মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) ও ইব্রাহিম (৩৪)। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। তারা অর্থের বিনিময়ে লোকজন সংগ্রহ ও পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা